রেসিপি নং-৬১: আফগানি বিফ কাবাব

উপকরণ :১. গরুর মাংস এক কেজি,২. আদা বাটা এক চা চামচ,৩. রসুন বাটা এক চা চামচ,৪. পেঁয়াজ বাটা এক টেবিল চামচ,৫. কালো গোলমরিচের গুঁড়া সামান্য,৬. সাদা গোলমরিচের গুঁড়া সামান্য,৭. অলিভ অয়েল দুই টেবিল চামচ, ৮. গরম মসলা গুঁড়া আধা চা চামচ,৯. লেবুর রস এক টেবিল চামচা,১০. লবণ পরিমাণমতো।

প্রণালি :
প্রথমে একটি ব্লেন্ডারে পেঁয়াজ, আদা, রসুন, লেবুর রস ও অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে ভালো করে ব্লেন্ড করুন। এবার একটি বাটিতে মাংস, ব্লেন্ড করা মসলা, কালো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, গরম মসলা গুঁড়া ও লবণ নিয়ে ভালো করে মিশিয়ে মেরিনেটের জন্য এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এবার মেরিনেট করা মাংস শিকে গেঁথে কয়লার আগুনে পুড়ে কাবাব তৈরি করে নিন। এবার পুদিনা পাতার সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার আফগানি বিফ কাবাব।