রেসিপি নং-৬২: বিফ বটি কাবাব সিম্পল বিফ বোটি কাবাব রেসিপি

উপকরণ :১. গরুর মাংস এক কেজি,২. মরিচের গুঁড়া দুই চা চামচ,৩. জিরা গুঁড়া এক চা চামচ,৪. পেঁয়াজ বাটা এক চা চামচ,৫. ধনিয়া গুঁড়া এক চা চামচ,৬. আদা বাটা এক চা চামচ,৭. রসুন বাটা এক চা চামচ,৮. গরম মসলা গুঁড়া আধা চা চামচ,৯. টক দই চার টেবিল চামচ,১০. সরিষা বাটা আধা চা চামচ,১১. ক্রিম তিন চা চামচ,১২.

সরিষার তেল চার টেবিল চামচ,১৩. শুকনো মরিচ ভাজা গুঁড়া এক চা চামচ,১৪. কাঁচা পেঁপে বাটা দুই টেবিল চামচ, ১৫. লবণ স্বাদমতো প্রণালি :




প্রথমে গরুর মাংস ছোট ছোট কিউব করে কেটে নিন। এবার ভালো করে ধুয়ে একটি ছাঁকনিতে রাখুন, যাতে পানি পুরোপুরি ঝরে যায়। এবার একটি বাটিতে গরুর মাংস, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, পেঁয়াজ বাটা, ধনিয়া গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, গরম মসলা গুঁড়া, টক দই, সরিষা বাটা, ক্রিম, সরিষার তেল, শুকনো মরিচ ভাজা গুঁড়া, কাঁচা পেঁপে বাটা ও লবণ নিয়ে ভালো করে মিশিয়ে মেরিনেটের জন্য এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এবার মাংসগুলো শিকে গেঁথে গ্রিলে দিন। একপাশ হয়ে গেলে সরিষার তেল দিয়ে অন্য পাশ গ্রিল করে নিন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু বিফ বটি কাবাব