রেসিপি নং-৬৩: বিফ কোপ্তা কাবাব মাংস দিয়ে ঝটপট কোফতা কাবাব রেসিপি, সংরক্ষণ পদ্ধতিসহ
উপকরণ :১. গরুর মাংসের কিমা আধা কেজি,২. পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ,৩. আদা বাটা আধা চা চামচ,৪. রসুন বাটা আধা আধা চা চামচ,৫. গরম মসলা গুঁড়া এক চা চামচ,৬. সরিষার তেল আধা কাপ, ৭. কাঁচামরিচ কুচি চার/পাঁচটি, ৮. ধনিয়াপাতা কুচি দুই টেবিল চামচ,৯. লবণ স্বাদমতো।
প্রণালি :
প্রথমে একটি বাটিতে গরুর মাংসের কিমা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মসলা গুঁড়া, সরিষার তেল, কাঁচামরিচ কুচি, ধনিয়াপাতা কুচি ও লবণ নিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে গোল গোল বল তৈরি করুন। এবার একটি প্লেটে এই বলগুলো নিয়ে মেরিনেটের জন্য এক ঘন্টা ফ্রিজে রেখে দিন। এখন একটি প্যানে তেল গরম করুন। এবার ডুবো তেলে কোপ্তাগুলো ভেজে নিন। বাদামি হয়ে গেলে কোপ্তাগুলো তেল থেকে তুলে কাঠের কাঠির মধ্যে গেঁথে পরিবেশন করুন।