রেসিপি নং-৮১: গরুর কুবিদেহ কাবাব

উপকরণ :১. গরুর মাংসের কিমা চর্বিসহ ৪০০ গ্রাম, ২. পেঁয়াজকুচি ১০০ গ্রাম,৩. ধনিয়াপাতা অল্প আধা সেদ্ধ কুচি আধা কাপ,৪. কাঁচা মরিচকুচি ৩-৪টি,৫. রসুনবাটা ১ চা-চামচ, ৬. সোমাক পাউডার ১ চা-চামচ, ৭, হলুদগুঁড়া আধা চা-চামচ, ৮. লবণ আধা চা-চামচ,৯. কালো গোলমরিচ পাউডার ১ চা-চামচ,১০. ডিম অর্ধেকটা,১১. ব্রেডক্রাম্ব ১ কাপ,১২. টক দই সিকি কাপ,১৩. তেল ব্রাশ করার জন্য।

প্রণালি :
প্রথমে সব উপকরণ একত্রে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে শিকে গেঁথে ফ্রিজে ৩-৪ ঘণ্টার জন্য রেখে দিন। ফ্রিজ থেকে বের করে কয়লার আগুনে সেঁকতে হবে কাবাব না হওয়া পর্যন্ত। মাঝেমধ্যে তেল দিয়ে ব্রাশ করতে হবে। হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন এই ইরানি কাবাব।