রেসিপি নং-৮২: ট্রপিকাল বিফ সালাদ

উপকরণ :১. হাড় ও চর্বি ছাড়া গরুর মাংস (পাতলা করে কাটা) আধা কেজি,২. আম ১টা, আনারস আধা কাপ,৩. কিউই ১ কাপ,৪. লেবুর রস ২ টেবিল চামচ,৫. সয়াসস ১ টেবিল চামচ,৬. ফিশ সস ২ টেবিল চামচ, ৭. আদা বাটা আধা চা-চামচ,৮. রসুন বাটা ১ চা-চামচ, ৯. ধনিয়াপাতা কুচি ২ টেবিল চামচ,১০. কাঁচা মরিচ কুচি আধা চা-চামচ,১১. লেটুস পাতা ২০০ গ্রাম,১২. জলপাই তেল ১ টেবিল চামচ,১৩. লবণ স্বাদমতো,১৪. তেল ১ টেবিল চামচ।

প্রণালি :
গরুর মাংসে সয়াসস, আদা-রসুন বাটা আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ২ ঘন্টা। তারপর সাধারণ তেলে ভেজে তুলে রাখতে হবে। আম, কিউই ও আনারস কিউব করে কেটে নিতে হবে। একটা বড় পাত্রে ফিশ সস, লেবুর রস, অলিভ অয়েল, কাঁচা মরিচ, ধনিয়াপাতা কুচি, লেটুস পাতা, আম, আনারস, কিউই ও ভাজা মাংস একসঙ্গে হালকা হাতে মিশিয়ে নিলেই সালাদ তৈরি।