রেসিপি নং-৮: খাসির ঝাল মাংস খাসির মাংসের ঝোল রেসিপি

উপকরণ :

১. খাসির মাংস এক কেজি,

২. টকদই আধা কাপ,

৩. পেঁয়াজের কুচি পাঁচ টেবিল চামচ,

৪. মরিচের গুঁড়া দুই টেবিল চামচ,

৫. হলুদের গুঁড়া দুই টেবিল চামচ, ৬. আদা বাটা এক টেবিল চামচ,


৭. রসুন বাটা এক টেবিল চামচ, ৮. ধনিয়া গুঁড়া এক চা চামচ,

৯. জিরা গুঁড়া এক চা চামচ,

১০. আলু ছোট করে কাটা ৮-১০টি,

১১. গরম মসলার গুঁড়া এক চা চামচ, ১২. কাঁচামরিচ সাত-আটটি,

১৩. তেল পরিমাণমতো,

১৪. লবণ স্বাদমতো।

প্রণালি :


প্রথমে একটি বাটিতে খাসির মাংস, টকদই, আদা বাটা, রসুন বাটা ও লবণ একসঙ্গে মেখে মেরিনেটের জন্য এক ঘণ্টা রেখে দিন। এবার একটি প্যানে তেল গরম করে পেঁয়াজের কুচি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মসলার গুঁড়া ও লবণ দিয়ে কষাতে থাকুন। এখন মেরিনেট করা মাংসগুলো দিয়ে কষাতে থাকুন। তেল উঠে এলে পানি দিন। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করুন। এবার এতে আলু ও কাঁচামরিচ দিয়ে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে গরম গরম পরিবেশন করুন খাসির ঝাল মাংস