রেসিপি নং-৮৪: গরুর হাঁড়ি কাবাব
উপকরণ :১. গরুর মাংস আধা কেজি,২. ধনিয়া গুঁড়া ১ চা-চামচ,৩. জিরার গুঁড়া ১ চা-চামচ,৪. মরিচের গুঁড়া ১ চা-চামচ,৫. আদা বাটা ২ চা-চামচ, ৬. রসুন বাটা ১ চা-চামচ,৭. পেঁয়াজ কুঁচি ১ টেবিল চামচ, ৮. লবণ পরিমাণমতো,৯. সরিষার তেল দুই চা-চামচ।
প্রণালি :
কাবাবের জন্য গরুর মাংসকে লম্বায় ২ ইঞ্চি, পাশে পৌনে ১ ইঞ্চি এবং আধা ইঞ্চি পুরু করে টুকরো করতে হবে। এরপর ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, আদা ও রসুন বাটা, পেঁয়াজ কুঁচি ও সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে চার থেকে পাঁচ ঘণ্টা রাখতে হবে। এবার কড়াইয়ে তেল গরম করে অল্প আঁচে মাংসগুলো দিয়ে দিন। মাংস শুকিয়ে যখন পানিটা ওপরে উঠে আসবে তখন উল্টে দিন৷ এভাবে মাংসগুলোকে পোড়া পোড়া করে ভেজে তুলে নিন