রেসিপি নং-৮৭: বিফ পাসিন্দা পেশোয়ারি
উপকরণ :১. জুলিয়ান কাট গরুর মাংস ১ কেজি,২. টকদই আধা কাপ,৩. ঘি ১ কাপ,৪. পেঁয়াজ বেরেস্তা ১ কাপ,৫. আদাবাটা ১ চা-চামচ,৬. রসুনবাটা ১ চা-চামচ,৭. জিরাবাটা ১ চা-চামচ, ৮. গরমমসলার গুঁড়া ১ চা-চামচ,৯. হলুদগুঁড়া আধা চা-চামচ,১০. শুকনো মরিচের গুঁড়া ২ চা- চামচ,১১. পোস্তদানাবাটা ২ টেবিল চামচ,১২. কাজুবাদাম, পেস্তাবাদাম ও কিশমিশবাটা ২ টেবিল চামচ,১৩. লবঙ্গ ও গোলমরিচবাটা আধা চা- চামচ,১৪. লবণ স্বাদমতো৷
প্রণালি :
মাংস ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এবার বেরেস্তা ও ঘি ছাড়া সব মসলা দিয়ে মাংস ভালো করে মাখাতে হবে। ম্যারিনেট করা মাংস ২ ঘণ্টা ঢেকে রাখতে হবে। এবার প্যানে ঘি গরম করে অল্প অল্প মাংস দিয়ে নাড়তে হবে। সব মাংস দেওয়া হয়ে গেলে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুণ। ঘি মাংসের ওপর উঠে এলে বেরেস্তা দিয়ে ভাজা ভাজা করে নামাতে হবে। গরম-গরম পরিবেশন করুন মজাদার বিফ পাসিন্দা পেশোয়ারি