রেসিপি নং-৯: খাসির আচারি মাংস Achari Gosht | আচারি মাংস রেসিপি | মাংসের আচারি ভুনা
উপকরণ :
১. খাসির মাংস এক কেজি,
২. আদা বাটা এক চা চামচ,
৩. রসুন বাটা এক চা চামচ, ৪. পেঁয়াজ কুচি পাঁচ টেবিল চামচ,
৫. মরিচের গুঁড়া এক চা চামচ,
৬. হলুদের গুঁড়া এক চা চামচ,
৭. গরম মসলার গুঁড়া এক চা চামচ,
৮. আমের আচার তিন টেবিল চামচ,
৯. জলপাইয়ের আচার তিন টেবিল চামচ, ১০. তেল পরিমাণমতো,
১১. লবণ স্বাদমতো।
প্রণালি :
প্রথমে একটি বাটিতে খাসির মাংস, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মসলার গুঁড়া, তেল ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে মেরিনেটের জন্য ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এবার প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। বাদামি হয়ে এলে মেরিনেট করা মাংস দিয়ে কষাতে থাকুন। তেল উঠে এলে পানি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হলে এর মধ্যে আমের ও জলপাইয়ের আচার দিয়ে পাঁচ মিনিট রান্না করুন। এবার চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে
গরম গরম পরিবেশন করুন খাসির আচারি মাংস।