ভারতীয় বিরিয়ানি রান্নাঃ ভারতের ঐতিহ্যবাহী বিরিয়ানি,

উপকরণ

মুরগির মাংস
500 গ্রাম (মাঝারি আকারের টুকরা) বাসমতি চাল
4 কাপ ( ধুয়ে ভেজানো )

আলু
4 (খোসা ছাড়িয়ে অর্ধেক করে কাটা)

দই
2 কাপ

শুকনো লঙ্কা গুঁড়ো
1 চা চামচ

হলুদ গুঁড়ো
1চা চামচ





পিয়াঁজ
2 + 1 টি (মিহি করে কুচোনো)

আদা
1 ইঞ্চি

রসুন
৪ কোয়া

লঙ্কা
5

কালো এলাচ
1

তেজ পাতা




সবুজ এলাচ
4

দারুচিনি

লবঙ্গ
5


গোলমরিচ
10 জাফরান
1 চিমটি দুধ
1 কাপ

গোলাপ জল
1 টেবিল চামচ কেওড়া জল
1 টেবিল চামচ

লবন
স্বাদ মত

তেল 2 টেবিল চামচ

ঘি
4 টেবিল চামচ

প্রণালী

1. দই, শুকনো লঙ্কা, হলুদ ও লবণ দিয়ে মুরগির টুকরাগুলো ম্যারিনেট করে নিন |

2. আধা কাপ দুধে জাফরান এবং কেওড়া ভিজিয়ে রাখুন|

3. তেজ পাতা আর কালো এলাচের সাথে চাল অর্ধেক সেদ্ধ করে নিন| কম আঁচে প্রায় 10 মিনিটের জন্য এটি রান্না করা প্রয়োজন |

4. ভাতের থেকে জল ঝরিয়ে নিয়ে পাশে সরিয়ে রাখুন|

5. গরম মসলার উপাদান যেমন, গোলমরিচ, লবঙ্গ, সবুজ এলাচ এবং দারুচিনি 30 সেকেন্ডের জন্য একটি শুষ্ক প্যানে সেঁকে নিন |

6. একটু ঠান্ডা হলে ভালো করে গুঁড়ো করে নিন|

7. একটি গভীর প্যানে তেল গরম করুন|এতে 2টো কাটা পিয়াঁজ সাঁতলে নিন| পেঁয়াজ রান্না করার সময়, আদা রসুন ও লঙ্কা বেটে ঘন লেই করে নিন |

৪. পিয়াঁজ বাদামি রং ধরলে লেইটা যোগ করুন| মাঝারি আঁচে 2
3 মিনিটের জন্য রান্না করুন| আপনার তৈরী গরম মসলা এক চামচ যোগ করুন |

9. ম্যারিনেট করা মুরগির টুকরোগুলো যোগ করুন ও ভালো করে নাড়তে থাকুন | 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে কম আঁচে রান্না করুন| যদি প্রয়োজন হয় সামান্য জল যোগ করতে পারেন| 10. মুরগি রান্না হওয়ার সাথে, বাকি পিয়াঁজগুলো এক টেবিল চামচ ঘিতে ভেজে ফেলুন | খাস্তা হলে নামিয়ে রাখুন |

11. এছাড়াও আলু ভেজে সরিয়ে রাখুন|


12. একটি বড় ধাতুর পাত্র নিন এবং ভেতরটা ভালো করে ঘি দিয়ে মাখিয়ে নিন| ভাতের একটা স্তর তৈরী করুন| এর ওপর মাংসের ঝোল ও দুটো আলুর স্তর করুন|

13. তার ওপর গরম মসলা, ভাজা পিয়াঁজ, গোলাপ জল, দুধে ভেজানো কেওড়া ও জাফরান ছড়িয়ে দিন |

14. এখন মাংস, আলু ও ভাতের স্তর তৈরী করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত সব উপাদান শেষ হয়| উপরের স্তর ভাতের হওয়া চাই| বাকি ঘি গরম করে ওপরের স্তরে ঢেলে দিন |

15. ময়দা মেখে পাত্রের মুখটা ভালো করে আটকে দিন যাতে বাস্প বাইরে না আস্তে পারে|10 থেকে 15 মিনিটের জন্য কম আঁচে রান্না করুন|

কলকাতা বিরিয়ানি প্রস্তুত| আপনি রায়তা বা হালিমের সঙ্গে এই চিকেন বিরিয়ানি পরিবেশন
করতে পারেন