লইট্যা শুটকি, আলু ও বরবটি ভাজি

উপকরণ:

• লইট্যা শুটকি - ৫০ গ্রাম

• বরবটি - ৩০০ গ্রাম

বড় আলু - ১টি (কুচি করা) পিঁয়াজ – ৬টি (কুচি করে কাটা)

• রসুন (বড়) - ২টি (কুচি করে কাটা)

• কাঁচা মরিচ - ৫টি (ফালি করা)

• হলুদ গুড়া সামান্য

• লবণ ও তেল পরিমাণমত

পদ্ধতি:

• প্রথমেই লইট্যা শুটকি গরম পানিতে মিনিট দশেক ভিজিয়ে রাখার পর পরিষ্কার করে নিন।

• এবার একটি পাত্রে তেল গরম করে তাতে হালকা ভাবে শুটকি ভেজে নিন।

• ভাজা শুটকিতে একে একে বাকি সব উপকরণ দিয়ে ভাজতে থাকুন।

• ঢেকে রান্না করুন এবং একটু পরপর নেড়ে দিন।

• বরবটি ও আলু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন।