সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান


SEO কি এটা জানার আগে সার্চ ইঞ্জিন এবং সার্চ রেজাল্ট সম্পর্কে জেনে নেওয়া দরকার।

 


ওয়েব থেকে কোন তথ্য খুজে বের করার মাধ্যম হলো সার্চ ইঞ্জিন।জনপ্রিয় সার্চ ইঞ্জিন সমুহ হলো গুগল, ইয়াহু, বিং, আস্ক,ডাক ডাক গো ইত্যাদি।

ওয়েবে ছড়িয়ে থাকা কোটি কোটি ওয়েবসাইট গুলোর তথ্য শ্রেনীবদ্ধ ভাবে সার্চ ইঞ্জিন গুলোর কাছে ইনডেক্স করা থাকে।

মানুষ যখন কোন নির্দিষ্ট বিষয়ে ওয়েবে সার্চ করে,সার্চ ইঞ্জিন তখন অই বিষয়ের উপর তার তালিকায় থাকা ওয়েবসাইট গুলোর মধ্য থেকে বাছাই করে সেরা ফলাফল গুলো প্রদর্শন করে থাকে।

 


আপনি গুগলে “১২ মিশালি” শব্দটি লিখে সার্চ দিলেন,তার প্রতিক্রিয়ার গুগল আপনাকে “১২ মিশালি” সম্পর্কিত অনেক গুলো ওয়েবসাইটের তালিকা প্রদর্শন করলো,এটাই হলো সার্চ রেজাল্ট।আর যে শব্দটি দিয়ে সার্চ করলেন সেটা হলো কিওয়ার্ড।স্বভাবই আপনি গুগল প্রদর্শিত সার্চ রেজাল্ট পেজের প্রথম দিকে থাকা তালিকা গুলো থেকে আপনার উত্তর খোজার চেষ্টা করবেন।

 


এই তালিকার প্রথম দিকে নিজের ওয়েবসাইটকে রাখতে চাইলে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের কোন বিকল্প নেই।

মুলত সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন হয় অন পেজ আর অফ পেজ,কিন্তু আরেকটি বিষয় থাকে তাহলো টেকনিক্যাল এসইও নামে পরিচিত।আজকের পোষ্টের মূল বিষয়বস্তু হলো অন পেজ এসইও।